1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শার্শা ও ঝিকরগাছা থেকে র‍্যাবের পৃথক দুইটি অভিযানে ২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শার্শা ও ঝিকরগাছা থেকে র‍্যাবের পৃথক দুইটি অভিযানে ২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৬ বার

উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি : বরিশাল মেট্রোপলিটন এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ১৯, তারিখ- ১৪ অক্টোবর ২০১৫ মামলার আসামী মোসাঃ পেকি (৫৫) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোসাঃ পেকি (৫৫) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ২৭ মে ২০২৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য যশোর জেলার শার্শা থানা পুলিশকে দায়িত্ব প্রদান করে।অপর দিকে যশোর জেলার শার্শা থানার মামলা নং-১০, তারিখ- ১২ মে ২০১৫ মামলার আসামী মোঃ আশরাফুল ইসলাম ৥ ভুলো (৩০) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

No description available.

মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ আশরাফুল ইসলাম ৥ ভুলো (৩০) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ২৮ মে ২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য যশোর জেলার ঝিকরগাছা থানা পুলিশকে দায়িত্ব প্রদান করেন। র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ০৪ জুন ২০২৪ আনুমানিক ১০.০৫ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আশরাফুল ইসলাম ৥ ভুলো (৩০) যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ব্যাংদাহ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ০৪ জুন ২০২৪ আনুমানিক ১০.৫৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আশরাফুল ইসলাম ওরফে ভুলো (৩০), পিতা- নুর হোসেন, সাং- ব্যাংদাহ, থানা-ঝিকরগাছা, জেলা- যশোরকে গ্রেফতার করে। অপরদিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের পৃথক আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন জিরেনগাছা এলাকায় ইং ০৪/০৬/২০২৪ তারিখ আনুমানিক ০২ টা ২৫ মিনিটে অভিযান চালিয়ে আসামী মোসাঃ পেকি (৫৫), পিতা- মৃত বজলু মোড়ল, স্বামী- মৃত হান্নান মোড়ল, সাং- জিরেনগাছা, পশ্চিমপাড়া, থানা- শার্শা যশোর থেকে আটক করে। গ্রেফতারকৃত আসামী আশরাফুল ইসলাম ৥ ভুলোকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ১২ মে ২০১৫ সালে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ যশোর জেলার শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়।

No description available.

পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় আট মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল। গ্রেফতারকৃত মহিলা আসামী মোসাঃ পেকি’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ১৪ অক্টোবর ২০১৫ সালে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ বরিশাল মেট্রোপলিটন এর কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল। তার বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা সহ ০১ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মহিলা আসামী মোসাঃ পেকিকে যশোর জেলার শার্শা থানায় ও আসামী মোঃ আশরাফুল ইসলাম ওরফে ভুলোকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com