1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১০২ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার বেতিল চরে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরও ২ শিশু।   নিহতরা হলো বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।  এদিকে আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮) কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ জানান, মঙ্গলবার বিকালে বেতিল চরের একটি মাঠে শিশু কিশোর ও এলাকার প্রাপ্ত বয়স্করা মিলে দুটি ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছিল। তখন হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে শিশুসহ ৪ জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যায়।   এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights