1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৭ বার

মো. তৌফিকুল ইসলাম,নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ক সেমিনার ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জুন) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে নোবিপ্রবির কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান। কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন বিএআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও আধুনিকায়নের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবদান অনস্বীকার্য। তাদের উদ্ভাবিত বেশ কিছু যন্ত্রপাতি বাংলাদেশের কৃষিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির কার্যাবলী তুলে ধরা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজিত হয়। পরে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অনুষ্ঠিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ঘুরে দেখেন। 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights