1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীনগরে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীনগরে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৯ বার

মোঃদেলোয়ার হোসেন, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে ফারুক আহমেদ (আনারস), ‘ভাইস চেয়ারম্যান’ (পুরুষ) পদে মো. মেহেদী হাসান (চশমা) ও ‘ভাইস চেয়ারম্যান’ (নারী) পদে মাহমুদা আক্তার শিউলী (ফুটবল) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গতকাল রাত এগারোটা চল্লিশ মিনিটে ভোট গণনা শেষে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পরে সাংবাদিকদের কাছে দেয়া দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও তানভীর ফরহাদ শামীম ও নির্বাচন কর্মকর্তা আজগর আলীর যৌথ স্বাক্ষরযুক্ত নির্বাচনী ফলাফল শিটে দেখা যায়, চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী ফারুক আহমেদ পেয়েছেন ৫৮ হাজার ৩৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস পেয়েছেন ২৫ হাজার ৬৮১ ভোট। অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চশমা প্রতীকে বিজয়ী মো. মেহেদী হাসান পেয়েছেন ৩২ হাজার ৪০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকে মো. খাইরুল আমীন পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান (নারী) পদে ফুটবল প্রতীকে বিজয়ী মাহমুদা আক্তার শিউলী পেয়েছেন ৫৮ হাজার ৫৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে সাবিনা ইয়াছমিন পুতুল পেয়েছেন ৩১ হাজার ৩৩৯ ভোট। নির্বাচনে তিনজন প্রার্থী বিজয়ী হলেও, এ নির্বাচনে মোট ২০ জন প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উল্লেখ্য, নবীনগর উপজেলায় ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়নের মোট ৪ লাখ ৩৮ হাজার ১৬৯ জন ভোটার রয়েছে। যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬৯৮ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৪৬৯ জন,তৃতীয় লিঙ্গের ভোট ২টি। তবে গতকালের নির্বাচনে কাস্টিং ভোট পড়েছে ২৭%।মোট ১৫৬টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাদ সুষ্ঠু হওয়ায় নবীনগর উপজেলা বাসী স্থানীয় জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com