1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০০ বার

রাজু হাসান,কালুখালী প্রতিনিধিঃ ব্যক্তিগত পর্যায়ে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩’ এ প্রথম হয়েছেন শেখ রাকিবুল হাসান রাসেল। বুধবার (৫ জুন) সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১টি সনদ, ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনজ, ফলজ এবং ঔষুধি গাছ লাগিয়ে পরিবেশে অবদান রাখায় শেখ রাসেলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ দিন আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে প্রথম হওয়া শেখ রাসেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালীর কালিকাপুর গ্রামে। তিনি জানান, ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাছ সংগ্রহের নেশা তার। পরে বাণিজ্যিক ভাবে দেশি-বিদেশি ফলের বাগান গড়ে তোলেন। বর্তমানে ৪০ বিঘা জায়গা জুড়ে ফলজ, বনজ, ঔষুধি ও শোভা বর্ধনকারী প্রায় ২০০ প্রজাতের গাছ রয়েছে। শুরুটা শখের বসে হলেও ২০১৬ সাল থেকে বাণিজ্যিক ভাবে বৃক্ষরোপণ করে আসছেন রাসেল, এখন তার এই বাগান থেকে বছরে আয় হয় কয়েক লাখ টাকা। শেখ রাসেল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি এই বাগানের দেখভাল তিনি নিজেই করেন। উদ্দ্যোক্তাদের নিয়ে সরকারের এ মন পদক্ষেপকে সাধুবাদ জানান শেখ রাসেলের মা রাশিদা ইয়াসমিন। ছেলের স্বর্ণপদক অর্জনে গর্বিত তারা বাবা পাংশা সরকারি কলেজের সাবেক অফিস সহকারী আব্দুর রব শেখও। এ সম্মাননা পাওয়ায় এলাকাবাসি, রাসেলের বন্ধুমহল আত্নীয় স্বজন ও শোভানুধায়ীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights