1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে র‌্যাবের হাতে হত্যা মামলার আসামি আতিকুর গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে র‌্যাবের হাতে হত্যা মামলার আসামি আতিকুর গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৫ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার: কলারোয়া থানার মামলা সুত্রে জানা যায়,চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত কিশোর অপরাধী মোঃ আতিকুর রহমান (১৬) সহ ৪ জন এর বিরুদ্ধে গত ০২ জুন ২০২৩ সালে একটি হত্যা মামলা রুজু হয় । উক্ত মামলায় আসামীরা বিজ্ঞ আদালতে হাজির না হয়ে পলাতক হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে উক্ত মামলার পরোয়ানাভুক্ত কিশোর অপরাধী আতিকুর রহমান(১৬) এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানাইস্যু করেন। যশোর র্যাব -৬ সিপিসি -৩ সুত্রে জানা যায়, র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গতকাল ০৯ জুন সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব- ৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত কিশোর অপরাধী মোঃ আতিকুর রহমান (১৬) যশোর জেলার কোতয়ালী থানাধীন পালবাড়ী এলাকায় অবস্থান করতেছে। এমন তথ্যের ভিত্তিতে যশোর পালবাড়ি এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে আ:মান্নানের পুত্র আতিকুর রহমান (১৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপরাধীকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com