1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করলো র‌্যাব - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করলো র‌্যাব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭৪ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সদর থানার মামলা সুত্রে জানা যায়,গত ১৪ এপ্রিল ২০২৪ রবিবার ভিকটিম এর পিতার সাথে কাদা খেলা নিয়ে ভগবাননগর গ্রামে আদিবাসী পাড়া কালি মন্দিরের কাছে আসামীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। উক্ত বিষয় নিয়ে আসামী এবং ভিকটিমের পরিবারের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই প্রেক্ষিতে রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় ভিকটিমের পিতা সুনিল বিশ্বাস(৪৫) ১৫নং ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামের মোঃ মনিরুল শাহ এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে আসামীরা সুনিল বিশ্বাসের পথরোধ করে মারপিট শুরু করে। উক্ত সুনিল বিশ্বাসের চিৎকারে পাশের দোকানে বসে থাকা, ভিকটিম স্বাধীন বিশ্বাস (২৪) তাহার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আসামীগন ভিকটিমকে বাঁশের লাঠি দিয়ে মাথার বিভিন্ন অংশে আঘাত করে।স্থানীয় লোক ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ইং ১৫ এপ্রিল রাতে মৃত্যু বরণ করেন। এ বিষয়ে ভিকটিম এর পিতা বাদী হয়ে ১৫ এপ্রিল ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ১০/১২ জনকে আসামি করে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনার সাথে সম্পৃক্ত ০৬ জনকে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে অন্যান্য আসামীদেরও আইনের আওতায় আনতে উক্ত আভিযানিক দলটি তাদের আভিযানিক কার্যক্রম অব্যহত রাখে। গতকাল ০৯ জুন আনুমানিক ১২:০০ ঘটিকার সময় র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার স্বাধীন বিশ্বাস হত্যা মামলার প্রধান সহ ০৪ জন এজাহারভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানাধীন সার্কিট হাউজ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সদর থানাধীন সার্কিট হাউজ হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে স্বাধীন বিশ্বাস হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামী- ১। প্রদীপ বিশ্বাস (৩৫), পিতা- গনেশ বিশ্বাস, ২। শান্তিরাম বিশ্বাস (৫০), পিতা- মৃত হারান বিশ্বাস, ৩। নারায়ন বিশ্বাস (২৫), পিতা- শান্তিরাম বিশ্বাস, ৪। গনেশ বিশ্বাস (৫৫), পিতা- মৃত হারান বিশ্বাস, সর্ব সাং- ভগবাননগর, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com