1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রাণীসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক জনসচেতনা মূলক সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রাণীসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক জনসচেতনা মূলক সভা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৫ বার

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার: ১০ ই জুন ~২০২৪ ইং সোমবার সকাল ১০ টায় খুলনার তেরখাদা উপজেলার কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে তেরখাদা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল তেরখাদা খুলনার আয়োজনে তীব্র তাপ প্রবাহে প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক জনসচেনতা মূলক সভা ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গবাদি পশু যেমন গরু বাছুর , ছাগল , হাঁস মুরগী সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির চিকিৎসা , ফ্রি ঔষধ ও জনসচেনতামূলক পরামর্শ দেওয়া হয় । তেরখাদা উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডা: মো: ফারুক হোসেন ( বিসিএস প্রাণী সম্পদ ) এর নেতৃত্বে একটি বিশেষ টিম কাগদী সরকারী প্রথমিক বিদ্যালয় চত্বরে ক্যাম্পেইন করে কাগদী , নেবুদিয়া , হাড়িখালী নলামারা সহ আবনালীর কিছু সংখ্যক গ্রামের সাধারণ জনগণের মাঝে জনসচেতনামূলক সভা , চিকিৎসা সেবা , ফ্রি ঔষধ , বিভিন্ন পরামর্শ প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন ডা: মো: কেসমতশেখ ( S A L O ) , ডা: শেখ মাসুদুর রহমান ( A . I .T ) , মো: লিমন হোসেন , মোসা: মোরর্শেদা খানম ( L . S . P ) , পশু চিকিৎসক মো: সাজ্জাদুল , গ্রাম্য পশু চিকিৎসক সৌতি মজুমদার , গ্রাম্য পশু চিকিৎসক স্বজল বিশ্বাস সহ আরো অনেকে । বর্তমান সরকার জনকল্যান মূলক কর্ম কান্ডে গুরুত্ব সঙ্গে সঙ্গে গবাদি পশু পাখির উপর বিষেশ গুরুত্ব দিয়েছেন । তার ই সুত্র ধরে বাংলার প্রতিটি উপজেলার ন্যায় তেরখাদা উপজেলায় প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা বৃন্দ ক্যাম্পেইনের মাধ্যমে গবাদি পশুর চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী বিতরণ করেন । যাতে গবাদি পশু পাখির মৃত্যুর ঝুকি রোধ হয় ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights