1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হজ্বে যাচ্ছেন কাহালু-নন্দীগ্রাম ৪আসনের এমপি, দোয়া চাইলেন কাহালু-নন্দীগ্রাম বাসীর কাছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হজ্বে যাচ্ছেন কাহালু-নন্দীগ্রাম ৪আসনের এমপি, দোয়া চাইলেন কাহালু-নন্দীগ্রাম বাসীর কাছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১১ বার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সহ-সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া শাখার সভাপতি এবং তিন বারের সফল এমপি বীরমুক্তিযোদ্ধা এ কে এম রেজাউল করিম তানসেনে পবিত্র  হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এছাড়াও তিনি সদস্য, কার্য উপদেষ্টা কমিটি, সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। পবিত্র হজ পালনের জন্য ১০ জুন সোমবার দুপুর ১২ টায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।বীরমুক্তিযোদ্ধা এ কে এম রেজাউল করিম তানসেন বলেন, এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার অতীতের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি।আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights