1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে পুলিশ সহ ১০জন আহত - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে পুলিশ সহ ১০জন আহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৫ বার

সাদ্দাম উদ্দিন রাজ, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটা বিদ্ধ হয়ে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। অদ্য ১৯/৬/২৪ ইং বুধবার সকাল প্রায় ১১টায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নরসিংদী মডেল থানার এসআই জয় বণিক (৩১), আলিপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী জামিনা বেগম (৭০), কামাল মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), রওশন আলীর ছেলে ফরহাদ (৩০), কামাল মিয়ার ছেলে দাউদ মনা (৪০), খলিল মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও ফরহাদ (৩৫)। এরা সবাই শাহজাহান মনার সমর্থক। পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক  শাহজাহান মনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো । আজ বুধবার সকাল প্রায় ১১টায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের উপর , টেটাঁ ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ছোড়া গুলি ও টেটা বিদ্ধ হয়ে,পূলিশ সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মনা, সাইফুল ইসলাম, ফারুক মিয়া ও স্থানীয় দোকানি জামিনা বেগম গুলিবিদ্ধ আর ফারুক মিয়া, ফরহাদ টেটা বিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে গিয়ে নরসিংদী মডেল থানা পুলিশের এ এস আই জয় বণিক গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও মাধবদীর হাসপাতাল সহ বিভিন্ন নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com