1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর উপশহরে এগ্রোফার্মা কোম্পানিতে চাঁদা বাজির ঘটনায় গ্রেফতার-৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর উপশহরে এগ্রোফার্মা কোম্পানিতে চাঁদা বাজির ঘটনায় গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬৮ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার: যশোরের উপশহর এলাকার এগ্রোফার্মা কোম্পানির অফিসে গিয়ে চাঁদাবাজি ও ম্যানেজারকে মারপিট করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন ইম্পোরিয়াল এগ্রোফার্মা কোম্পানি যশোরের ম্যানেজার টিপু সুলতান। আটককৃতরা হলেন, শেখহাটি জামরুলতলার আবু সাঈদ, উপশহর সাত নম্বর সেক্টরের সৈয়দ নাসিম আহমেদ এবং শেখহাটি জামরুলতলার ইমন। মামলার পলাতক আসামিরা হলেন উপশহর সাত নম্বর সেক্টরের শামীম, শেখহাটি জামরুলতলার মিলন ও অভি। টিপু সুলতান এজাহারে উল্লেখ করেছেন, তার কোম্পানির অফিস যশোর শিক্ষবোর্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে বজলুর রহমানের বাড়ির নীচতলায়। আসামিরা শনিবার দুপুর ১টার দিকে ওই অফিসে যেয়ে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাকে নানা হুমকি ধামকি দেয়া হয়। পরে তার গলা ধরে বাইরে বের করে মারপিট করেন। এ সময় অফিসের সহকর্মীরা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আবুু সাঈদ, নাসিম ও ইমনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com