1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এ আর রহমানের বিরুদ্ধে নজরুলের গান বিকৃতির অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এ আর রহমানের বিরুদ্ধে নজরুলের গান বিকৃতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার

সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে গান, সুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। এবার এই অস্কারজয়ী সংগীত পরিচালকের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে।ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান। আর তা শুনে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

জনপ্রিয় এই সংগীত পরিচালককে কটাক্ষ করে অনেকে লেখেন, মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।

কেউ কেউ আবার লেখেন, সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই, তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট।

প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা। ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com