1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৭ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ইজিবাইক সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করে বিচারের জন্য দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের উপর ভিত্তি করে থানার এসআই(নিঃ) সুমন বিশ্বাস এবং এএসআই(নিঃ) অলিদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সকাল ০৬টা ৪০মিনিটের সময় শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারস্থ সজন হোসেনের চায়ের দোকানের সামনে হতে ৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল, ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত আসামীরা হল উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে ইজিবাইক চালক মোঃ আমিনুর রহমান (৪৭) ও মাগুরা (ধুনচি পাড়া) গ্রামের আকবর আলীর ছেলে সেরেস্তালি (৪২)। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৮, তাং- ২৫/০৬/২০২৪ইং।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com