1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে এলো পেঁয়াজ - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে এলো পেঁয়াজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। তবে ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও কীভাবে পেঁয়াজ এলো- এ প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ ঘোষণার আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন আসছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, শনিবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। আর কত দিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। কারণ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপরই বাংলাদেশে এক লাফে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে শনিবার থেকে অভিযান শুরু করে প্রশাসন। বেশি দাম রাখা ব্যবসায়ীদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com