1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অপকর্মের জট খুললেন  সাভারের  সান্দাবাসী  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অপকর্মের জট খুললেন  সাভারের  সান্দাবাসী 

বিশেষ প্রতিনিধি:- মোঃ ইমরান মোল্লা
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার

সাভারে বনগাঁও ইউনিয়নে সান্দার ভূমি দস্যুদের তীব্র যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। দূর্নীতির কবলে পড়ে  অত্র এলাকার জনগণ ভূমিহীন। একটি আওয়ামীলীগের কুচক্র দল এসে পুরো এলাকাটা গ্রাস করে। চক্রের মূল হুতা মীর মেহেদী হাসান। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সান্দা বাসীর থেকে। ভূয়া কাগজ পত্র তৈরি করে, ক্ষমতার অপব‍্যহার করে, মানুষকে জিম্মি করে উপার্জন করেন কোটি কোটি  টাকা। সরকারি গাছ কাটা, সরকারি জমি বিক্রি , মানুষকে ঘরে বন্দি করে নির্যাতন, মিথ‍্যা মামলা সহ  নানা অপকর্মে লিপ্ত হন মীর মেহেদী  হাসান। এতো দিন ভয়ে মুখ খুলেননি এলাকার মানুষ। সরকার পদত‍্যাগের পরে একের পড় এক অপকর্মের জট খুলতে থাকেন সান্দাবাসী। পুলিশের হুমকি দিয়ে ঘরবাড়ি দখলসহ, পুরো এলাকার জমি নিজের আয়ত্বে নেন, এমনকি মানুষও তার দাস হিসাবে পরিণত হতো। আওয়ামীলীগ বিলুপ্ত হওয়ার পরে তার নামে সাভার  মডেল থানায় একাধিক বার অভিযোগ  হয়েছে। তবুও থামছে না মীর মেহেদী হাসান। সাভার থানা অসহায়  পরিবার পূর্ণ বাসন বহু মুখী সমবায় সমিতি নাম ধারণ করে, অবৈধ ভাবে গড়ে তোলেন প্রতিষ্ঠান। নির্বাচন  ছাড়াই সভাপতির দাবিদার মীর মেহেদী হাসান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com