1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় জেল পলাতক ও নাশকতা মামলার ০৫ জন আসামিকে আটক করে র‌্যাব-৬ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় জেল পলাতক ও নাশকতা মামলার ০৫ জন আসামিকে আটক করে র‌্যাব-৬

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫১ বার

গত ০৫ আগষ্ট  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে  সাতক্ষীরা জেলা কারাগারের জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে আসামীরা পলায়ন করে এবং অন্যান্য আসামীদেরকে পালায়নের সহায়তা করে। উক্ত আসামীগন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহার সহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে, আগুন জালিয়ে দিয়ে জেলকারাগারের সকল নথিপত্র সহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। উক্ত নাশকতার প্রেক্ষিতে আসামিদের প্রতি বিশেষ নজরদারী রাখে র‌্যাবের একটি গোয়েন্দা টিম। র‌্যাব-৬, সিপিসি-১ সুত্র জানান,একটি আভিযানিক দল নাশকতাকারীদেরকে  গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

 এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জেলার সদর থানা, পাটকেলঘাটা ও শ্যামনগর থানা এলাকায় জেল পলাতক ও নাশকতার মামলার এজাহার নামীয় আসামিগণ অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার আভিযানিক দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক উল্লিখিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার মামলার এজাহার নামীয় আসামি ১। নুরুজ্জামান গাজী (৪৪), পিতা- কেরামত গাজী, গ্রাম- বৈশখালী, থানা- শ্যামনগরকে শ্যামনগর থানাধীন ভেটখালী এলাকা; ২। মোঃ মোশারফ হোসেন (৪৪), পিতা- মুনছুর আলী, গ্রাম- মাহমুদপুর, থানা- শ্যামনগরকে শ্যামনগর থানাধীন সোনারমোড় এলাকা; ৩। মোঃ আবুসাঈদ (২৭), পিতা- সামছুর গাজি, গ্রাম- বংশীপুর, থানা- শ্যামনগরকে শ্যামনগর থানাধীন বংশীপুর এলাকা; ৪। সুলতান মোড়ল (২৬), পিতা- লুৎফর মোড়ল, গ্রাম- হাজরাপাড়া, থানা- পাটকেলঘাটাকে পাটকেলঘাটা থানাধীন হাজরাপাড়া এলাকা ও ৫। আক্তারুল ইসলাম (৩২), পিতা- আহাদ শেখ, গ্রাম- ফয়জুল্লাহপুর, থানা- সাতক্ষীরাকে সদর থানাধীন ফয়জুল্লাহপুর নাকম এলাকা হতে সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com