1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ল্যাবরেটরির যাত্রা শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ল্যাবরেটরির যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার

নীলফামারীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের যাত্রা শুরু হল। ২৯ আগস্ট  ফিতা কেটে এ পরীক্ষাগারের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  মোঃ  সাইদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শিহাব উদ্দীন, ভোক্তা অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মোঃ সামসুল আলম কন্জ্যুমারস আ্যসোশিয়েন অব বাংলাদেশ ( ক্যাব) নীলফামারী জেলা সভাপতি মোঃ গওহর জাহাঙ্গীর রুশো,সাধারণ সম্পাদক সাংবাদিক  মোঃ আল আমিন, সৈয়দপুর উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ ওবায়দুল ইসলাম,সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আলতাফ হেসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস নীলফামারীর গনেশ চন্দ্র রায়, সদর স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব,ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আল আমিন রহমান,ডিমলার মোঃ ওয়াহেদুল ইসলাম,জলঢাকার মোঃ জিল্লুর রহমান, কিশোরগঞ্জের আহম্মেদ আলি শাহ, নীলফামারী সদরের এম এম মর্তুজা আলি মঞ্জিলসহ অনেকে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, খাদ্যের গুণগত মান পরীক্ষায়  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ পরীক্ষাগার চালু হল।খাদ্যে ভেজাল রোধে এই পরীক্ষাগারে মিলবে তাৎক্ষণিক ফলাফল ও আইনগত ব্যবস্থা।

 

 এ পরীক্ষাগারে পরীক্ষা করা যাবে দুধে ডিটারজেন্ট, স্টার্ট ও ইউরিয়ার উপস্থিতি  ঘি-তে বনস্পতি /হাউড্রোজিনেটেড এডিবল ফ্যাটের উপস্থিতি, হলুদের গুড়ায় লেড ক্রোমেটের উপস্থিতি, মরিচের গুড়ায় ইটের গুড়ার উপস্থিতি, গোল মরিচে পেঁপে বীজ মেশানো,নারকেল তেলের ভেজাল,শাক-সবজি, ফল-মূলে রং ও কীটনাশকের উপস্থিতি,মধুতে চিনির মিশ্রণ, পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি, খাবারে অননুমোদিত কৃত্রিম রঙের উপস্থিতি ও খাবারে ক্ষতিকর ভারি ধাতুর উপস্থিতিসহ আরও অনেক পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে  এ ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে।

উদ্বোধন শেষে শহরের হোটেল স্টার, নাজ হোটেল, ভাই ভাই হোটেল,নাদিরা ভ্যারাইটিস স্টোরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় তাদেরকে খাদ্যে ভেজাল বন্ধের অনুরোধ করে সর্তক করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com