1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও পণ্যসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক -১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও পণ্যসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক -১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ বার

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিভিন্ন ধরনের  ভারতীয় ওষুধ ও কাপড়চোপড় একটি পিকআপ যোগে বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৩১ আগস্ট গভীর রাতে  চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানাধীন কৈবল্যধাম আশ্রম গেইট এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের কাছে এসে থামে এবং পিকআপ হতে ০৩ জন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ০১ জন আসামি রাহাত ইসলাম জোবায়ের (২২), পিতা- সেলিম উল্লাহ, সাং- জাদিরতলা, থানা- রামু, জেলা- কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত পিকআপ তল্লাশিকালে আসামির দেখানো ও সনাক্ত মতে পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গা হতে ১৩টি প্লাষ্টিকের বস্তা হতে ৪০ কেজি গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ২৩০০ পিস চোরাই ভারতীয় ব্লাউজ, ৪০ পিস ভারতীয় ফতুয়া, ৭০ পিস ভারতীয় ম্যাক্সি, ০৫ পিস ভারতীয় শাড়ি, বিপুল পরিমান অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ওষুধ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক অপর দুইজন আসামিকে গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে সীমান্তবর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে আমদানিকৃত ভারতীয় পন্য, এবং মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক ঢাকা, চট্টগ্রাম জেলা এবং মহানগরী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com