1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা চাঞ্চল্যকর শ্বাসরোধ করে গৃহবধু মারুফা বেগম (২৫) এর হত্যাকারী ঘাতক স্বামী সাদ্দাম গাজী র‍্যাব-৬ কর্তৃক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা চাঞ্চল্যকর শ্বাসরোধ করে গৃহবধু মারুফা বেগম (২৫) এর হত্যাকারী ঘাতক স্বামী সাদ্দাম গাজী র‍্যাব-৬ কর্তৃক আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার

সাতক্ষীরা শ্যামনগরের চাঞ্চল্যকর শ্বাসরোধ করে গৃহবধু মারুফা বেগম (২৫) এর হত্যাকারী ঘাতক স্বামী সাদ্দাম গাজী র‍্যাব-৬ ২৪ ঘন্টার মধ্যে আটক করে।

থানা মামলা সুত্রে জানা যায়,ভিকটিম মৃত মারুফা বেগম(২৫), পেশায় একজন গৃহিনী ছিলেন। আসামি-মোঃ সাদ্দাম গাজী (২৮), পিতা- ফজলু গাজী, সাং- রমজান নগর, থানা- শ্যামনগর, সাতক্ষীরা।

ভিকটিম এর স্বামী। তাহারা ০৮ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহিত জীবনে ০১ জন ছেলে সন্তান- মারুফ হোসেন (৪)  এবং ০১ কন্যা সন্তান- লামিয়া (৯ মাস) জন্ম গ্রহন করে।পাষন্ড স্বামী বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক অত্যাচার করে। গত  ইং ৩০ আগস্ট ২০২৪ তাং সন্ধ্যা অনুমান ০৬ ঘটিকায় যৌতুকের দাবিতে আসামী লাঠি, লোহার রড দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট জখম ও শ্বাসরোধ করে হত্যা করে।ভিকটিমের ভাই মোশারফ সরদার(৪০), বাদী হয়ে মোঃ সাদ্দাম গাজী (২৮) কে এজাহার নামীয় আসামি সহ ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেন। শ্যামনগর থানার মামলা নং-১৫/২৬৩ তারিখঃ ৩১/০৮/২০২৪ ইং,। র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

গতকাল র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ০২:০৫ ঘটিকার সময় সাতক্ষীরা সদর থানাধীন পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার মামলার প্রধান আসামি- -মোঃ সাদ্দাম গাজী (২৮), পিতা- ফজলু গাজী, মাতা- মোসাঃ মাছুদা বেগম, সাং- রমজান নগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে  আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com