1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বুড়ইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বুড়ইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সুমন আহমেদের সঞ্চালয় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নূরনবী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, যুগ্ম সাধারন সম্পাদক সিজান আহমেদ,বুড়ইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিস প্রমুখ। বক্তারা বলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলের কোথাও কোন দল বা ব্যক্তি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আপনারা তাকে নিজ হাতে প্রতিহত করবেন বা আইনের হাতে সোপর্দ করবেন ও সাবেক সদস্য মোশারফ হোসেন নির্দেশনা মেনে চলবেন। দলে কেউ যেন কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, বহিরাগতরা যেন দলে ঢুকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এছাড়াও বক্তারা আরো বলেন ,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির বিগত দিনে কাহালু-নন্দীগ্রামের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির উন্নয়ন মূলক কাজের এবং ভোট কেন্দ্রে যাতে সবাই যায় এবং নির্বাচন মুখী হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। এসময় বুড়ইল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সিয়াম‌ সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com