1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে শেখ হাসিনা সহ-১২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে শেখ হাসিনা সহ-১২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার

নীলফামারীতে দলীয় কার্যালয়ে, বাড়ীতে, ব্যবসাপ্রতিষ্ঠান ও ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১২৬ আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহঃস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা আদালতে মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা। এতে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিঠু , সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে উল্লেখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর হামলা চালান। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো বলেন,‘আব্দুস সালাম বাবলা বাদী হয়ে নীলফামারী আমলী আদালত-০১ এ মামলা করেন। মামলার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. শাহিন কবির নীলফামারী সদর থানাকে মামলাটি এফ.আই.আর করার নির্দেশ প্রদান করেন।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com