1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে মিঠু হত্যা মামলার আসামি মাগুরা হতে গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে মিঠু হত্যা মামলার আসামি মাগুরা হতে গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার

যশোর সদরের আড়পাড়া এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে মিঠু হত্যা মামলার অন্যতম আসামী বাপ্পি হোসেন (৩৫)’কে মাগুরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।
কোতয়ালি থানার মামলা সুত্রে জানা যায়, ভিকটিম জাহাঙ্গীর আলম মিঠু (৩১) পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন। গত দুই বছর পূর্বে তিনি মালয়েশিয়া (প্রবাসী) থেকে নিজ বাড়িতে ফিরে এলাকায় টাইলস মিস্ত্রীর কাজ করতো। গত ইং ০৯/০৮/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.০০ ঘটিকার সময় ভিকটিমকে যশোর সদরের আড়পাড়া এলাকার মোঃ সুমন (৩৩) (ভিকটিমের বন্ধু) নামে এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে চা খাওয়ার জন্য আড়পাড়া মোড়ে ডাকে। এরপর থেকে ভিকটিমের পরিবার তার আর খোঁজ পায় না এবং রাত ২০.০০ ঘটিকার পর হইতে তার মোবাইলও বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন রাতে সম্ভাব্য অনেক জায়গা খোঁজাখুজি করে কিন্তু কোথাও ভিকটিমের সন্ধ্যান পাননি। অত:পর পরেরদিন সকালে যশোর সদরের আড়পাড়া গ্রামের ভ্যান চালক মিলনের বাড়ির পাশে ফাঁকা জমিতে ভিকটিমের গলাকাটা মরদেহ এলাকাবাসী দেখতে পায়। ভিকটিমের পরিবার জানায়, এলাকায় বিভিন্ন কারণে ভিকটিমের সাথে মোঃ সুমন (৩৩) ও মোঃ বাপ্পি (৩৫) সহ বেশ কয়েকজনের পূর্ব থেকে শত্রুতা ছিল এবং এরই জেরে প্রতিশোধ নেওয়ার জন্য উক্ত রাতে কৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। ভিকটিমের বাবা মোঃ মোদাচ্ছের আলী (৫৪) বাদী হয়ে এ বিষয়ে যশোর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতয়ালী থানার মামলা নং-১২/৭০৬ তারিখঃ ১২/০৮/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পরপরই র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান অব্যাহত রাখে।
০৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মোঃ বাপ্পি হোসেন (৩৫), পিতা- খোকন, সাং- আড়পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর, মাগুরা জেলার শালিখা থানাধীন কুয়াতপুর এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ০১:২৫ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম আসামী- মোঃ বাপ্পি হোসেন (৩৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার পরপরই সে নিজেকে আত্মগোপন করে এবং গ্রেফতার এড়াতে ঢাকায় গিয়ে কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করে। পরবর্তীতে ঢাকা থেকে মাগুরা জেলার শালিখা থানাধীন কুয়াতপুরে তার এক আত্মীয়ের বাড়িতে নিজেকে আত্মগোপন রেখেছিল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com