
সুস্থ সাংস্কৃতিক বিনোদন চর্চার মাধ্যমেই অপসংস্কৃতিকে দূর করে সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত সংস্কৃতি চর্চা করতে হবে। শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জড়িত থাকার পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের সবার দায়িত্ব। সুস্থ সংস্কৃতি চর্চার তরুণ প্রজম্ম নব-সংগঠিত অপরাধ ও ভয়াবহ মাদক থেকে দূরে থাকবে। বাপ বেটা বাউলিয়ানা টিমের স্বত্বাধিকারী ও গায়ক সোহেল শাহ্ জানান, দীর্ঘ ৬ বছর ধরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে তরুণদের উজ্জীবিত করতে আমি সোহেল শাহ্সহ আমার বাপ বেটা বাউলিয়ানা টিম সবসময় সাথে আছি। আমার বাড়ি সিরাজগঞ্জ হলেও পড়াশোনা সুবাদে বগুড়া আসা, বগুড়া শহরের মানুষ তো দূরের কথা প্রতিটা ইট পাথর হৃদয়ের সাথে মলিন হয়ে আছে। আরও বলেন, বাঙালির নিরন্তর পথচলায় পারস্পরিক ঐক্য, মাটির প্রতি দরদবোধ যেন আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলেছে। এই আবেগ আমাদের শক্তি। আমরা যদি নিকট অতীতে তাকায় তাহলে দেখব একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গান আমাদের অনুপ্রেরণা দিয়েছিল। ইতিহাস ঐতিহ্য ও আমাদের কৃষ্টি- কালচার সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে আরো জানাতে হবে। তাহলেই আমরা সুস্থ ধারার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে পারব।