1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট, পাঠদানে হচ্ছে সমস্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট, পাঠদানে হচ্ছে সমস্যা

মো. সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে লাগানো হয়েছে লগরুর হাট। উচ্চ আওয়াজে ক্রেতা বিক্রেতাদের আকৃষ্ট করতে করা হচ্ছে প্রচার। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ হচ্ছে বিঘ্নিত, তেমনি খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট গণ অভ্যুথ্থানের পর বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে গরুর হাট বসান বর্তমান বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এরপর থেকে প্রতি সোম ও শুক্রবার মাঠটিতে বেচাকেনা হচ্ছে গরু-ছাগল।
বেলা ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে হাটের কার্যক্রম।

সরেজমিনে ঐ স্কুলে গেলে নবম শ্রেণির শিক্ষার্থী সাইফ রহমান জানান, স্কুল চলাকালীন সময়ে হাটের মাইক বাজে। উচ্চ আওয়াজের কারনে আমাদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে।

দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রহমান বলেন, এসব বিষয়ে শিক্ষকদের বলেও কোন প্রতিকার পাইনি আমরা। এতো বড় মাঠ থাকতেও আমরা খেলাধুলা থেকে বঞ্চিত।

কথা হয় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজার রহমানের সাথে। এসময় তিনি জানান, হাটের পুরো অংশই বিদ্যালয়ের নিজেস্ব জায়গা। গরুর হাট লাগার কারনে পাঠদানে সমস্যা হলে স্থানীয় নানা কারনে আমরা বাঁধা দিতে পারছিনা।

বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, “আমি হাট লাগানোর কেউনা। স্থানীয় ব্যবসায়ীরা এখানে হাট লাগিয়েছে৷ তবে, ৪৩ বছর যাবৎ এখানে হাট বসে। তবে মাঝখানে ২/৩ বছর বন্ধ ছিলো। এক সময় হাটের টাকা দিয়েই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো।”
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গরুর হাটের কথা আমার জানা নাই। তবে, কোন স্কুল মাঠে হাট লাগানো যাবেনা। আমরা এ ব্যাপারে শীঘ্রই পরিপত্র জারি করবো ও হাট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com