1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হত্যার হুমকি দিয়ে সরকারী জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হত্যার হুমকি দিয়ে সরকারী জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার

নীলফামারীর সদর উপজেলা রামনগর ইউনিয়নে বাহালি পাড়া কাচারী বাজারের সরকারী জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে,

একই এলাকার মৃত ছাদাখাতুল বারীর ছেলে মো:নুরুজ্জামান (৫৫) তার ভাই মো: সিদ্দিক,(৪০) তার ছেলে মো: রানা (৩৫) এর বিরুদ্ধে।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মো: জহুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মোঃ জহুরুল ইসলাম জানান আমার ফার্নিচার ও খড়ির দোকানের সামনের অংশ ভাঙচুর করে, প্রশাসনের অনুমতি ছাড়াই ইট সিমেন্ট দিয়ে পাকা স্থাপনা তৈরি করছে। আমরা বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও হুমকি প্রদর্শন করে যে এই এলাকা থেকে দোকান সরিয়ে না নিলে হত্যা করার হুমকি প্রদর্শন করে।

জানতে চাইলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মলি আক্তার জানান, এই মাত্র জানলাম বিষয় টি দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com