1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, ইউপি সদস্য আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, ইউপি সদস্য আটক

আশিক হাসান সীমান্ত, রাজবাড়ী
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাধা দেওয়ায় জাকির হোসেন হিরু নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা চালানোর সময় জাকির হোসেন তাদের বাধা দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। জাকির হোসেন হিরু কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, দুপুরে রতনদিয়া এলাকায় ভ্যানগাড়িতে করে মাইকে আমার নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। এ সময় ইউপি সদস্য জাকির হোসেন হিরো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষ নিয়ে আমার প্রচার মাইক বন্ধ করে প্রচারণায় বাধা দেয়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনী প্রচারে বাঁধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights