1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাট মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার :আটক -২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাট মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার :আটক -২

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ বার

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের এক অভিযানে ২ টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ ১ জন ও তার অপর সহযোগী আটক করেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১ টি অবৈধ বিদেশী শটগান,ও,১টি অবৈধ বিদেশী এক নলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত অস্ত্র সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামত সহ মোংলা থানায় হস্থান্তর করে কোষ্ট গার্ডের কর্মকর্তা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com