1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডে চলমান টিসিবি কার্যক্রম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডে চলমান টিসিবি কার্যক্রম

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার

নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুলভ মূল্যে টিসিব পন্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

প্রতি মাসের ন্যায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ন্যায্যমূল্যে অসহায় ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পন্য বিক্রয় করে আসছে।তারই ধারাবাহিকতায় আজ ২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার ও আগামী ২৭সেপ্টেম্বর শুক্রবার দুইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভাটরা ইউনিয়ন পরিষদে টিসিবি পন্য বিক্রয় চলবে।এবারের প্যাকেজ মূল্য ৪৭০টাকা।প্যাকেজে বরাদ্দ থাকবে ২কেজি সয়াবিন তেল,দুই কেজি মসুর ডাল ও ৫কেজি চাল।

আজ ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পন্য বিক্রয় ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাটরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমানএছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের ৬ওয়ার্ডের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাবৃন্দ।তিনি বলেন,”ভাটরা ইউপির টিসিবি পন্য বিক্রয় যথারিতি চলছে।আমি ভাটরা ইউনিয়ন বাসীকে যথাসময়ে পরিষদে উপস্থিত হয়ে সেবা গ্রহন করার জন্য আহবান জানাচ্ছি।”

নায্যমূল্যে টিসিবি পন্য ক্রয় করতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনসাধারণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com