1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাহালু তে নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের এক দফা আদায়ের লক্ষে টানা তিন দিন শান্তিপূর্ণ কর্মবিরতি পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাহালু তে নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের এক দফা আদায়ের লক্ষে টানা তিন দিন শান্তিপূর্ণ কর্মবিরতি পালন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার

নার্সিং প্রশাসনের উচ্চপদে নন নার্সদের সরিয়ে যোগ্য নার্সদের পদায়নের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি।
অধিদপ্তরের মহাপরিচালক,পরিচালক ও বিএনএমসির রেজিস্ট্রার , পরিচালক বাংলাদেশ নার্সিং থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক পদগুলোতে নার্সদের যোগ্যতা অনুযায়ী পদায়নের ১ দফা ১দাবিতে বাউফলে অবস্থান কর্মসূচি করেছে নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর নির্দেশনা অনুযায়ী কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল সকাল ৯টার দিকে কর্মরত নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তা গন অবস্থান কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে পদগুলোতে যোগ্যতা সম্পন্ন নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। কাহালুর নার্স ও মিডওয়াইফ সংস্কার পরিষদের আহবায়ক মো: আল আমিন বলেন, আমাদের এক দফা, এক দাবি, নাসিং অধিদপ্তর ও নার্সিং কাউন্সিলের সংস্কার, নার্সিং অধিদপ্তরের কোন প্রশাসনিক ক্যাডার থাকবে না। যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষিত নার্সিং ও মিডওয়াইফ অফিসারদের পদায়ন করতে হবে। পাশাপাশি নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন করে বদলি সহজীকরণ এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটদের অপসারণ করা হোক। এসময় বক্তারা আরো বলেন, ‘নার্সিং সংস্কার পরিষদ নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে আমরা শান্তিপূর্নভাবে এক দফা ১ দাবি বাস্তবায়নে কর্মসূচী পালন করে আসছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে এখনো প্রশাসনিক কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা। এসময় বক্তব্য রাখেন নার্সিং কর্মকর্তা মাহবুব পারভেজ, হাবিবুর রহমান। এছাড়া ও হাসপাতালের নার্সিং কর্মকর্তা মনোয়ারা বেগম, মুর্শিদা আকতার,নাজমা খাতুন, ইয়াসমিন আকতার, ইসমতঅারা খাতুন, রেবেকা আকতার,ইসমোতারা খাতুন, জাকিয়া, সুলতানা খাতুন, সুমাইয়া আফরীন, মারুফা ইয়াছমিন ( মিডওয়াইফ) প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com