1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আটক

মোঃ জয় সরকার স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার রাত সোয়া ১২টার চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসাটি একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরীর। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি বলেন, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।একরামুল করিম চৌধুরী ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিছু দিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছু হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, চারবারের এমপি একরামুল গত ১৫ বছরে অনিয়ম-দুর্নীতি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com