অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক

অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আওয়ামীলীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করেছে বিজিবি।
গতকাল ৬ অক্টোবর ২০২৪ ইং রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার ৭ অক্টোবর সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক

আপলোডের সময় : 08:51:29 pm, Monday, 7 October 2024