1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে আটক -৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে আটক -৪

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার

আজ ১০ অক্টোবর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।
একই সময়ে কলারোয়া উপজেলার চাঁন্দুড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা তিনটি গরু আটক করে।
আটককৃতরা হলেন, বরিশাল জেলা সদরের কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের মোঃ সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদরের সর্বদীঘিয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙা জেলা সদরের জীবননগর গ্রামের পাপিয়া খাতুন(২৪)।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পান যে অবৈধপথে কয়েকজন বাংলাদেশী ভারতে ঢুকবে।
উক্ত তথ্যের ভিত্তিতে বৃহষ্পতিবার কাকডাঙা সীমান্তের ১৩/৩ নম্বর সীমানা পিলারের নিকটে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ১৩/৩ নাম্বার মেইন পিলারের কাছ থেকে ওই চারজন বাংলাদেশীকে আটক করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়।
প্রায় একই সময়ে ভারত থেকে চাঁন্দুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় তিনটি গরু আটক করা হয়। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত গরু কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।
কলারোয়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে বিজিবি’র পক্ষ থেকে বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com