1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধনবাড়ীর ‌‌কেরামজানীতে ফকির মাহবুব আনাম স্বপনের বিশাল জনসভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধনবাড়ীর ‌‌কেরামজানীতে ফকির মাহবুব আনাম স্বপনের বিশাল জনসভা

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬০ বার

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কদমতলী বাজারে ১৮ অক্টোবর রোজ শুক্রবার বিকেলে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । জনাব মোঃ নাজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহিন । জনাব মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শামছুজ্জামান সুরুজ,টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট ফরহাদ ইকবাল,ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন। কেরামজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত স্বরণকালের বিএনপির এই জনসভায় ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু সহ যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা অনুষ্ঠানের নিউজ কভারেজ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com