1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাছ ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৫  - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাছ ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৫ 

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার

 

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) ভোরে ও শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বানী, শাহ আলম মিয়া, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

জানা যায়, ৩১ জুলাই রাতে টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী আজাহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারও সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর মরদেহ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। মনে রাখবি প্রশাসন তোর সঙ্গে সব সময় থাকবে না। আর বাচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।

চিঠিতে আরও উল্লেখ থাকে যে, দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোন প্রতিদ্বন্দ্বী নাই। দাবীকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগস্টের ৩ তারিখ সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি।

এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। মাঠে নামে একাধিক টিম। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com