
টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় তার স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে অপহৃত রহিম মিয়াকে জিম্মিদশা থেকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে।
বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর 



















