
বগুড়া জেলা পুলিশ অভিযানে ষাট(৬০) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ২০ অক্টোবর রবিবার দুপুর ১টায় দুই জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শরিয়তপুর জেলার গোসাইবাড়ী থানার ব্যাপারীপাড়া গ্রামের আব্দুল রহমান ব্যাপরীর ছেলে মো: সুজন(২১), অপরজন নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মো: শহীদের ছেলে মোঃ নিশান।
এইসব তথ্য নিশ্চিত করছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
তিনি আরো জানান, বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর দিয়ে যাচ্ছিল৷ গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের টিম সেখানে পৌছায়। তারপর ৬০(ষাট) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ তাদের আটক করেছি।