1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে র‍্যাব -৬ ও বিজিবি অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে র‍্যাব -৬ ও বিজিবি অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার

যশোর বেনাপোল পোর্ট থানা এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষ থেকে আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৬২কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও বিজিবির যৌথ আভিযানিক দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ যশোরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও অন্যান্য মাদকের বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক ২৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ সকাল আনুমানিক ০৭.২০ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের (সীমান্তবর্তী এলাকা) মোঃ সাগর হোসেন (২৪) এর বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
র‍্যাব-৬, যশোর ক্যাম্প ও ৪৯ বিজিবির যৌথ আভিযানিক দল উক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সকালে মাদক ব্যবসায়ী আসামী বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের এর পুত্র মোঃ সাগর হোসেন (২৪)(ii) শার্শা থানাধীন দুর্গাপুর গ্রামের আঃ মোমিন এর পুত্র মোঃ ইমরান হোসেন (২৭)ও বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের মোঃআঃ বক্করের পুত্র জসিম উদ্দিন (৩৫) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীদেরকে তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা শয়নকক্ষের মধ্যে চৌকির নিচ হইতে মোট ৬২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ১২,৪০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়। আটককৃত আসামী মোঃ জসিম উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০২ টি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com