1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার

সরকারের নির্দেশনা মোতাবেক “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ~২০২৪ শনিবার ভোরে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চিহ্নিত ডাকাত,, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন বেপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেলকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করে একটি দেশীয় রিভলবার , পাঁচটি রামদা , তিনটি ক্রীজ , একটি ড্রেগার , দুইটা বল্লম , তিনটি দা , একটি চাবুক, একটি চাইনিজ হেমার , দুইটি মোবাইল সেট , উদ্ধার করা হয়। আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
উক্ত অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য , কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com