1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীগঞ্জে ২ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার : হত্যা ও ধর্ষণ মামলাসহ গ্রেফতার ৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীগঞ্জে ২ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার : হত্যা ও ধর্ষণ মামলাসহ গ্রেফতার ৩

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬ বার

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও ধর্ষণ মামলাসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এস আই সুমন মিয়া,এস আই আব্দুল কাদের,এস আই শুভ দেব নাথ, এস আই আনিসুল ইসলাম নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাতে বিশেষ অভিযান চালিয়ে হত্যাও ধর্ষণ মামলাসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হত্যা মামলার পলাতক আসামি হলেন- নবীগঞ্জ উপজেলা ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত্যু রজব আলীর পুত্র আব্দুর রউফ মিয়া (৬৫)কে ২ঘন্টার মধ্যেই হত্যা মামলার আসামিকে করগাও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

এজাহার নামীয় ধর্ষণ মামলার পলাতক আসামি হলো: ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের নুর খার পুত্র মঈন খাঁ (২২)কে গুজাখাইর এলাকা থেকে আটক করা হয়।

চুরির মামলার আসামি হল- নাসিরনগর থানার কলমদর পশ্চিমপাড়া (ধরমন্ডল) গ্রামের কিমত আলীর পুত্র বদরুল ইসলাম (৩৮)কে উপজেলার গজনাইপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে ধরতে সক্ষম হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কালাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com