1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে যশোর র‍্যাব -৬ অভিযান চালিয়ে ১ টি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ জসীম গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে যশোর র‍্যাব -৬ অভিযান চালিয়ে ১ টি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ জসীম গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার

যশোর জেলার অভয়নগর থানাধীন সিরাজকাঠি এলাকায় র‍্যাব-৬, যশোর ক্যাম্প বিশেষ এক অভিযান চালিয়ে ০১ টি রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ জসীম সরদারকেগ্রেফতার করে।সন্ত্রাসী অস্ত্রধারী সিরাজকাটী গ্রামের মৃত: ওয়াজেদ সরদারের পুত্র।
গতকাল ২৭অক্টোবর ২০২৪ রাত ৮ টা ৩৫ মিনিটের সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ২৭ অক্টোবর রাত ৯ টা.০৫ মিনিটের সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জসিম সরদার (৪০), পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার, মাতা- হালিমা বেগম, সাং-সিরাজকাঠি, ওয়ার্ড নং-৭, নওয়াপাড়া পৌরসভা, থানা অভয়নগর থেকে ০১ টি বিদেশী রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল। আসামী মোঃ জসিম সরদার (৪০) ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় ০১ টি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com