1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে হামলা ও নাশকতা মামলায় আ'লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে হামলা ও নাশকতা মামলায় আ’লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজনুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে নাশকতা ও ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তিনজনকে আদালতে হাজির করা হলে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। আগেরদিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে মজনুর রহমান মজনুকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এবং ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন মন্ডলের ছেলে।

নন্দীগ্রাম পৌর সদরের পুরাতন বাজার এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান (৬৪) উপজেলার দমদমা উত্তরপাড়ার মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম পায়েলকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও চাকলমা এলাকায় হামলা-মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com