1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার ফুলতলা হতে নাবালিকা ভিকটিম উদ্ধার ও অপহরণকারী’কে গ্রেফতার করে র‌্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার ফুলতলা হতে নাবালিকা ভিকটিম উদ্ধার ও অপহরণকারী’কে গ্রেফতার করে র‌্যাব-৬

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার

গত ১০ সেপ্টেম্বর ১৩ বছরের নাবালিকা ভিকটিম স্কুলের উদ্দেশ্যে বের হয়। ভিকটিম সকাল ১০ টায় ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্বে ওৎ পেতে থাকা আসামী সাব্বির রহমান তৈয়েবুর জোরপূর্বক ভিকটিমকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে গত ৪ নভেম্বরে ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করেন।
০৬ নভেম্বর ২০২৪ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) থেকে জানা যায়, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারী ভিকটিমকে নিয়ে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর এলাকায় অবস্থান করছে।
এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় ৮ টার দিকে দামোদর মোনতাজের মোড় বাজারের অফিসের সামনে অভিযান পরিচালনা করে অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি ফুলতলা থানাধীন বরনপাড়ার মৃত আমিরুল সরদারের পুত্র সাব্বির রহমান তৈয়েবুরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com