1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় দেশীয় অস্ত্র উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার (১২-১১-২০২৪) ভোর রাত্রে দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোহাম্মদ বাদশা গাজী কে আটক করা হয়। পরবর্তীতে তাঁর বাড়ি তল্লাশি করে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র , ০১ রাউন্ড পরিত্যক্ত গোলা ও আনুমানিক ০১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।

উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে ০৬ টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইনএইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com