
খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ গত ২৩ শে নভেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাস ও নগদ টাকা সহ ৪ জুয়াড়ি কে আটক করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এস আই মেহেদী হাসান ও এ এস আই তরুন কুমার মন্ডল ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নয়া বারাসাত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় নয়াবারাসাত গ্রামের জনৈক আশারাফের মাছের ঘেরের টং ঘর থেকে জুয়া খেলা অবস্থায় মোঃ জোবায়ের মোল্যা (২৪), মোঃ জসিম শেখ(২০), আব্দুল কাদের মোল্যা(১৭), ওস মেজবাউদ্দীন শেখকে ৫২ পিস তাস এবং নগদ ৩৬০/= টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে।
ধৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, তেরখাদার মানুষ কে ভালো রাখা এবং ভালো থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাবেন।
তিনি বলেন, তেরখাদা থেকে মাদক এবং জুয়া উৎখাত করা হবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।