1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ হতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আটক -৪ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ হতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আটক -৪

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার

র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ হতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ৪ জন মাদক কারবারীকে আটক করে।
২৪ নভেম্বর ২০২৪ ইং র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প ও সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী জেলার মহেশপুর থানার কানাইডাঙ্গা এলাকায় অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন কানাইডাঙ্গা গ্রামের খালিশপুর টু হাসাদহ হাইওয়েতে অবস্থিত একটি ফিলিং স্টেশন সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে ১৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ০৪ জন মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হলো: মোঃ সালাম (৪৫), পিতা-মৃত আমির বিশ্বাস, সাং-বৈদ্যনাথপুর, মোঃ রফিকুল ইসলাম (৩৬), পিতা-আব্দুল মাবুদ, সাং-বৈদ্যনাথপুর, ৩ । মোঃ পলাশ (৩৪), পিতা-মৃত ইসহাক বিশ্বাস, সাং-বৈদ্যনাথপুর, ৪। মোঃ শামীম শেখ (৩২) পিতা-রুহুল আমিন শেখ, সাং-দৌলতগঞ্জ, সর্ব থানা- জীবননগর,চুয়াডাঙ্গা। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেনসিডিল-১৭৬ বোতল এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com