1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে দই ও মিষ্টির কারখানায় জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে দই ও মিষ্টির কারখানায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার

বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সিমলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি কারখানা চলছে। সেখানে উৎপাদন সামগ্রী ঢাকনাবিহীন অবস্থায় রাখে। এছাড়া কারখানার আশপাশে নষ্ট দুধের দুর্গন্ধে স্বাস্থ্যঝুকির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার দুপুরে সিমলা বাজার এলাকার দই ও মিষ্টি কারখানায় যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর হিসেবে সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের প্রমাণ পেয়ে দুই প্রতিষ্ঠানের দুই হাজার টাকা সতর্ক জরিমানা করা হয়। অর্থদন্ডিতরা হলেন- ভাই বোন মিষ্টি ঘরের জনাব আলী এবং সাকিব মিষ্টি ঘরের শাজাহান আলম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রীর কারখানা চলবে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com