শিবগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মটু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুজ্জামান মটু শিবগঞ্জ উপজেলার মহাস্থান মধ্যপাড়া এলাকার মৃত মজিবর রহমান তোতার ছেলে এবং উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার দুপুরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মটুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নামে বিষ্ফোরোক আইনে একাধিক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

শিবগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপলোডের সময় : 05:08:45 pm, Wednesday, 27 November 2024