1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার

 

উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের বড় মসজিদের সামনে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। পরে কাচারী বাজার এলাকায় এক সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন জাতি, বর্ণ, গোত্র নেই। তারা বাংলাদেশের উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান। সেইসাথে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিরও দাবি জানান। এছাড়া যেসব সন্ত্রসীরা মসজিদে হামলা চালিয়েছে সেই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com