1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ পণ্যসমাগ্রীসহ আটক-১৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ পণ্যসমাগ্রীসহ আটক-১৬

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে এক আসামীসহ ভারতীয় ফেনসিডিল, মদ, শাড়ি, কম্বল ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি, আন্দুলিয়া বিওপি, ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক আসামীসহ সর্বমোট ১১ লাখ ৩৬ হাজার ৩শ’ ৫০টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, মদ, শাড়ি, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে ধান্যখোলা বিওপি টহলদল পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com