1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার

 

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারে না”গাইবান্ধা পলাশবাড়ীর ঐতিহ্যবাহী সংগঠন পলাশবাড়ী প্রেসক্লাবের আয়েজনে শতাধিক মানুষের মাঝে কম্বল,শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেওয়াল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ও থানা অফিসার ইনর্চাজ জুলফিকার আলি ভুট্টো মানবতার দেওয়ালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

৪ জানুয়ারি শনিবার বিকালে পলাশবাড়ী প্রেসক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেওয়াল উদ্বোধন অনুষ্ঠানে শাহআলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,বিশেষ অতিথি জুলফিকার আলি ভুট্টো অফিসার ইনর্চাজ পলাশবাড়ী থানা, পাপুল সরকার সাধারণ সম্পাদক পলাশবাড়ী প্রেসক্লাব,হাসিবুর রহমান স্বপন যুগ্ন সাধারণ সম্পাদক,আশরাফুজ্জামান সরকার সহ- সভাপতি, আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক,হামিদুল হক মন্ডল কোষাধ্যক্ষ,আবেদুর রহমান সবুজ আইন বিষয়ক সম্পাদক, মিলন মন্ডল দপ্তর সম্পাদক, বিদুষ চন্দ্র রায় প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আশরাফুজ্জামান শাহীন ধর্মীয় সম্পাদক, সিনিয়র সাংবাদিক সদস্য সাইদুর রহমান, ফেরদৌস মিয়া, সাদেকুল ইসলাম রুবেল,মুশফিকুর রহমান মিল্টন, ফেরদৌস রহমান,মাসুদ রানা, ওমর ফারুক, লিমন মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।

উত্তরের জনপদ গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান শৈতপ্রবাহের কারনে গরীব,অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে পলাশবাড়ী প্রেসক্লাব সবসময় থাকবে বলেও জানান বক্তারা।

বক্তারা আরো বলেন সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,জাতির বিবেক, পলাশবাড়ী প্রেসক্লাব অতীতেও বন্য দুর্গতদের পাশে দাড়িয়েছে। বর্তমানে শীতার্ত,গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার।পলাশবাড়ী প্রেসক্লাব কে অনুসরণ করে বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিক সংগঠন,সমাজের বিত্তবান মানুষেরা যেন অসহায় মানুষের পাশে দাড়ায়।

পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার বলেন মানবতার দেওয়ালে আপনাদের অপ্রয়োজনীয় কাপড় রেখে যাবেন, প্রয়োজনীয় কাপড় নিয়ে যাবেন। দিতে গর্ব নেই, নিতে লজ্জা নেই।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com